১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল এক মাস

পর্যটন সংবাদ ডেস্ক: সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনের কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদন দাখিলের জন্য শুরুতে ছয় মাস সময় নির্ধারণ করা হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। তবে সময় শেষ হওয়ার আগে সরকার অতিরিক্ত এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

কমিশনের অন্য সদস্যরা হলেন—জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান।

Read Previous

আলীর গুহা: বান্দরবানের রহস্যময় পর্যটন আকর্ষণ

Read Next

কাপ্তাই হ্রদের গেট বন্ধ, নৌবিহারে ফিরছে স্বস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular