১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল বেআইনি, করদাতাদের সতর্ক করলো এনবিআর

পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের সতর্ক করেছে, আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে না দেখিয়ে ‘জিরো রিটার্ন’ দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। নতুন আয়কর আইন, ২০২৩ অনুসারে এই ধরনের মিথ্যা বা অসত্য তথ্য প্রদানে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ নামে রিটার্ন দাখিল করা যায় এমন ভুল তথ্য ছড়ানো হয়েছে। এসব পোস্টে রিটার্নের সব ঘর শূন্য পূরণ করে দাখিল করার বিষয়টি প্রচারিত হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং আইনের পরিপন্থী।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ ঢাকা পোস্টকে জানান, করদাতাদের অবশ্যই তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সঠিকভাবে প্রদর্শন করতে হবে। করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক। শূন্য তথ্য দেখিয়ে রিটার্ন দাখিলের কোনো সুযোগ আইনেই নেই।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩১২ ও ৩১৩ অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান করলে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা করা হতে পারে। এনবিআর আশা প্রকাশ করেছে, করদাতারা দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য তথ্য প্রদর্শন করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক ‘জিরো রিটার্ন’ ফাঁদে পড়বেন না।

দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হতে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

Read Previous

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন

Read Next

আসন্ন ভোটে প্রযুক্তির ছোঁয়া: দ্রুত চালু হচ্ছে ‘ইলেকশন অ্যাপ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular