আসন্ন ভোটে প্রযুক্তির ছোঁয়া: দ্রুত চালু হচ্ছে ‘ইলেকশন অ্যাপ’

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে ভোটারদের সুবিধার্থে শিগগিরই চালু হচ্ছে আধুনিক ও ব্যবহারবান্ধব ‘ইলেকশন অ্যাপ’। দেশের ১০ কোটিরও বেশি ভোটার যাতে সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, সে লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অ্যাপটি উদ্বোধনের নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্বয়ং প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ অ্যাপটির বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। তার মতে, অ্যাপটিতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট, এবং অভিযোগ দাখিলের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ নানা সেবা থাকবে।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্য হাতের নাগালে পৌঁছে দিতে এই উদ্যোগ ভোটারদের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা। সংশ্লিষ্টরা আশা করছেন, অ্যাপটি উদ্বোধনের পর ভোটের স্বচ্ছতা ও অংশগ্রহণ আরও বাড়বে।

Read Previous

জিরো ট্যাক্স রিটার্ন দাখিল বেআইনি, করদাতাদের সতর্ক করলো এনবিআর

Read Next

আওয়ামী লীগের বিদেশি কার্যক্রমে সরকারের নজরদারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular