১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ব্লকেড কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ: গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঘোষণা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, সারা দেশের ইউনিটগুলোকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “গণতান্ত্রিক অধিকার হরণ, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা এবং রাজনৈতিক বৈচিত্র্য ধ্বংসের প্রতিবাদে দেশের সকল প্রান্তে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ব্লকেড কর্মসূচি সেই গণপ্রতিরোধেরই অংশ।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, “গোপালগঞ্জের হামলা শুধু একটি দলের ওপর নয়, এটি মতপ্রকাশ ও রাজনীতির স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা দেশে একটি দমনমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির ইঙ্গিত দেয়।”

তারা জানান, ব্লকেড কর্মসূচির তারিখ ও সময় স্থানীয় ইউনিটগুলো নির্ধারণ করবে, তবে কেন্দ্রীয়ভাবে সার্বিক সমন্বয় রাখা হবে। সেইসঙ্গে সকলকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গোপালগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে এবং বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিচ্ছে।

Read Previous

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার পর ১৪৪ ধারা জারি

Read Next

উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular