১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য সুখবর চালু রাখলো থাইল্যান্ড

লভ্রমণপিপাসু ও ভিসা প্রত্যাসীদের জন্য সুখবর দিলো থাইল্যান্ড। চলতি বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করেছে দেশটি। এ সেবা অব্যাহত থাকবে বলে সম্প্রতি ঢাকায় থাই দূতাবাস এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

থাই দূতাবাস জানায়, গত ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা সেবা চালু করা হয়েছে। এখন থেকে সরকারি পাসপোর্টে আর থাই ভিসা লাগবে না। সদ্য সমাপ্ত বছরের ১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই ভিসা আবেদন করা যাচ্ছে।

এর আগে গত বছরের শেষ মাসে দেশটির দূতাবাস এক বিজ্ঞপ্তি জারি করেছিলো। তখন এতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে দেশটির সরকার। আবেদনের ১০ দিনের মধ্যে ই-মেইলে এ ভিসা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন। এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন তারা।

আবেদনকারীরা https://www.combank.net.bd/thaievisa ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে আবেদন ফি জমা দিতে পারবেন। এরপর দূতাবাসের ফি যাচাইকরণের জন্য প্রণীত সিস্টেম পেমেন্ট ইনফো সামারিতে তার তথ্য দিতে হবে।

Read Previous

৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

Read Next

টিউলিপকে বরখাস্তে চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular