
আবারো চীন ভিসা-ফ্রি ট্রানজিট নীতি সম্প্রসারন করছে। এবার তারা ২৪০ ঘণ্টার ভিসা-ফ্রি ট্রানজিট নীতি ৫৫টি দেশের নাগরিকদের জন্য সম্প্রসারিত করেছে, যার মধ্যে ইন্দোনেশিয়া, রাশিয়া, এবং যুক্তরাজ্য অন্তর্ভুক্ত। এই নীতি ১২ জুন, ২০২৫ থেকে কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে পর্যটন ও ব্যবসার উদ্দেশ্যে স্বল্পমেয়াদী ভ্রমণের সুযোগ পাচ্ছেন এসব দেশের নাগরিকগন।
এখন থেকে, যেসব যাত্রী এই দেশগুলির নাগরিক, তারা চীনে ২৪০ ঘণ্টা (প্রায় ১০ দিন) ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন। এই সময়ে তাঁরা তাদের ভ্রমন অথবা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নতুন নিয়মগুলি আজ থেকেই কার্যকর হয়েছে।
এতদ্বারা, চীন সরকারের এই পদক্ষেপ বিদেশী পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য আরো সুবিধা প্রদান করবে, যা আন্তর্জাতিক যোগাযোগ এবং বাণিজ্যকে আরও বাড়িয়ে তুলবে।



