৪০০ টাকা আলুর কেজি

বগুড়ার বাজারে নতুন আলুর আগমন ঘিরে যখন সবার মনে আশা জাগছিল, তখনই দামের ঝড়ে সবাই হতবাক! কেজিপ্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু! নবান্নের আনন্দে ভাটা পড়েছে ক্রেতাদের মনে। দাম এত বেশি যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে বগুড়ার রাজাবাজার, ফতহে আলী বাজারসহ স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, নবান্নের চাহিদা পূরণে বাজারে প্রচুর নতুন পণ্য উঠেছে। তবে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলু (পাগড়ি জাত) প্রতি কেজি ৩৫০-৪০০ টাকা, পাতা পেঁয়াজ ৮০-১০০ টাকা, শিম ১০০ টাকা, ফুলকপি পিস ৬০-৭০ টাকা, টমেটো কেজি ২৪০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে নতুন আলুর চাহিদা বেশি থাকার কারনে বাজারে তুলনামূলক ছোট এবং মাঝারি আকারের আলুই বেশি দেখা যাচ্ছে।

সেখানকার ব্যবসায়ীরা বলছেন, পঞ্জিকানুসারে রোববার পহেলা অগ্রহায়ণ হওয়ায় এদিন সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করে। এ উপলক্ষে ক্রেতারা যেভাবে নতুন আলুর দিকে ঝুঁকছেন, তাতে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। তাই দামও বেশি।

মেলায় বাজার করতে আসাে এক ব্যক্তি বলেন, নবান্নের মেলা এই এলাকার একটি বিশেষ ঐতিহ্য। গ্রামে গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে নবান্ন উপলক্ষে দাম বাড়ানোটা প্রত্যাশিত কিন্তু ৪০০ টাকা কেজি আলু একটু বাড়াবাড়ি মনে হচ্ছে।

 

Read Previous

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ দেখাতে মহাপরিকল্পনা:ড. মুহাম্মদ ইউনুস

Read Next

১০০ দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular