১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ঢাকা এবং আশপাশের অঞ্চলে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা সহ আশপাশের অঞ্চলে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

শুক্রবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়ে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরসঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Read Previous

সম্বরণ কালের ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জরুরি অবস্থা ঘোষণা

Read Next

সিলেটে পর্যটকের উপচে পড়া ভীড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular