২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি: জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস

পর্যটন সংবাদ ডেস্ক: মুসলিম বিশ্বের আত্মিক প্রশান্তির বার্তা নিয়ে প্রতি বছর হাজির হয় পবিত্র রমজান মাস। ২০২৬ সালের রমজান শুরু হতে পারে আগামী ১৮ ফেব্রুয়ারি—এমন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা

গালফ নিউজের এক প্রতিবেদন অনুসারে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব বলছে, ওই দিন রাতে চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে।

তবে রমজানের শুরুর নির্দিষ্ট দিন দেশে দেশে ভিন্ন হতে পারে। কারণ চাঁদ দেখার ক্ষেত্রে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন নীতি রয়েছে। সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতার জ্যোতির্বিজ্ঞান নির্ভর সিদ্ধান্তে গুরুত্ব দিলেও, বাংলাদেশসহ কিছু দেশ চোখে দেখা চাঁদকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচনা করে।

বাংলাদেশে রমজানের চূড়ান্ত শুরুর ঘোষণা জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে।

রমজানকে কেন্দ্র করে পর্যটন ও হোটেল খাতে বাড়তি আয়োজনের প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে অনেক দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মুসলিম পর্যটকদের পছন্দের গন্তব্যগুলো। ধর্মীয় ভ্রমণ, ইফতার পার্টি এবং রমজানবাজার ঘিরে গড়ে উঠবে উৎসবমুখর পরিবেশ।

পর্যটন সংবাদ প্রতিবেদক

সূত্র: গালফ নিউজ | আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা

Read Previous

কাস্পিয়ান সাগরের টানাপোড়েন: বিলুপ্তির পথে বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত হ্রদ

Read Next

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ, নিরাপদ যোগাযোগে মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular