
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবারও শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকরা দ্বীপে রাতযাপন করতে পারবেন।
প্রেস ব্রিফিংয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, টার্মিনাল উদ্বোধনের কার্যক্রম পর্যালোচনায় রয়েছে। তবে কবে এটি চালু হবে, সেই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হয়নি। কারণ, আন্তর্জাতিক মানের এই টার্মিনালের সব কাজ এখনো শেষ হয়নি এবং বিদেশি নির্মাণ কোম্পানিও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি।



