১২৫ কোটি টাকার লেনদেন দুই ঘণ্টায়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৫ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫০ ও ১৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ কোম্পানির শেয়ারদর।

Read Previous

মেট্রোসেমের উদ্যোগে কক্সবাজারে ভ্রমণ উৎসব

Read Next

১ মিনিটে সাসপেন্ড করা হবে, যৌক্তিক মামলা না নিলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular