হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৭১ জনের প্রাণহানি

পর্যটন সংবাদ ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও কিশোরসহ অন্তত ১৭ জন রয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, যাত্রীবাহী বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক এবং সম্প্রতি ইরান থেকে শরণার্থী হিসেবে দেশে ফিরে আসছিলেন। বেপরোয়া গতিতে চলা বাসটি প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। কিছুক্ষণ পরই জ্বালানিবাহী একটি ট্রাককে আঘাত করলে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।

এ দুর্ঘটনায় ট্রাকচালক, তার সহকারী, মোটরসাইকেল আরোহী চারজনসহ ৬৭ জন বাসযাত্রী প্রাণ হারান। বেঁচে গেছেন মাত্র তিনজন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে দেশটিতে বাস ও জ্বালানি ট্যাংকার ট্রাকের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

Read Previous

মান্নাতে ঢোকার অভিনব চেষ্টা, জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশে ভক্তের কাণ্ড ভাইরাল

Read Next

বিমানের হাই সিকিউরিটি এলাকায় বোয়িং–৭৭৭ এর ১০ চাকা চুরি, তদন্তে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের সম্পৃক্ততা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular