হাতিরঝিলে ড্রোন শো: বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান, যান চলাচলে নিয়ন্ত্রণ

পর্যটন সংবাদ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল ড্রোন শো। এ আয়োজনে দেশের সংস্কৃতি ও প্রযুক্তির সম্মিলিত রূপ তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ শীর্ষক ড্রোন শো’তে থাকছে চোখধাঁধানো আলোর সমাহার। এ উপলক্ষে দিনভর নিরাপত্তা এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-গুলশান বিভাগ জানিয়েছে, আজ শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত হাতিরঝিল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। ড্রোন শো শেষে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা:

১. গুলশান, বারিধারা, নিকেতন, মহাখালী, আড়ং, রামপুরা, বনশ্রীগামী যানবাহনসমূহকে হাতিরঝিল পরিহার করে রেইনবো ক্রসিং থেকে সাতরাস্তা, লাভ রোড, তিব্বত ক্রসিং হয়ে গন্তব্যে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

২. গুলশান থেকে রেইনবো ক্রসিংগামী যানবাহনসমূহকে পুলিশ প্লাজা হয়ে হাতিরঝিল পার হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা ও যানজট এড়াতে নির্দেশিত সময়ের মধ্যে হাতিরঝিল এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, ড্রোন শো উপলক্ষে হাতিরঝিলে আজকের এই আয়োজন কেবল প্রযুক্তিনির্ভর বিনোদন নয়, বরং এটি স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাস স্মরণে একটি সৃজনশীল উপস্থাপনাও।


সূত্র: ট্রাফিক-গুলশান বিভাগ, ডিএমপি

Read Previous

দীর্ঘ ৩২ ঘণ্টা পর দেশে ফিরল দুবাইয়ে আটকে পড়া বিমানের ফ্লাইট, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে

Read Next

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক: দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবার নতুন দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular