১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী

নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় এমনটা করেন তিনি।

সভায় রিজভী বলেন, ‘ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করবো না।’

যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে। কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না।ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মত দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।’

তিনি আরও বলেন, আমি নিজে এই শাড়ি দিয়েছি, আপনাদের সামনেই ছুড়ে ফেললাম। এরপর রিজভীর ফেলে দেওয়া শাড়িতে আগুণ দেয় কয়েকজন।

 

Read Previous

তদন্ত ছাড়া মামলায় নাম থাকলেই গ্রেফতার করা যাবেনা : আইজিপি

Read Next

বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular