
সৌদি আরবের পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ গেছে। ফলে দেশিটিতে আগামী ৬ মে (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
মঙ্গলবার (২৭ মে) রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। খবর গালফ নিউজের।
এর আগে মঙ্গলবার পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের আহ্বান জানায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এদিন সন্ধ্যায় (জিলক্বদ মাসের ২৯ তারিখ) খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়। যারা চাঁদ দেখতে পাবেন, তাদের অবিলম্বে নিকটতম আদালতে জানানোর জন্য বলা হয়।
বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে অংশগ্রহণ করতে সক্ষম ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় কার্যক্রমে যোগদান এবং মুসলিম সম্প্রদায়ের সেবায় অবদান রাখার জন্য উৎসাহিত করে দেশটির সুপ্রিম কোর্ট।
মালয়েশিয়ায় কর্তৃপক্ষ জানায়, দেশটিতে চাঁদ দেখা যায়নি। ফলে ২৯ মে (বৃহস্পতিবার) থেকে জিলহজ মাস শুরু হবে। একইসঙ্গে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।



