সূচনা ফাউন্ডেশনের অনিয়মে জড়িত সন্দেহে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতাচ্যুত দাম্ভিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র তনয়া সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংশ্লিষ্ট হিসেবে নাম আসা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারীকরেছে আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশে স্বাক্ষর দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আদেশের এ তথ্য দেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ আবেদন করেন। এতে মেঘনা গ্রুপ ও একাত্তর মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চান তিনি। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল৭১ টিভিতে অংশীদারত্ব রয়েছে একাত্তর মিডিয়া লিমিটেডের।

আদালতে দুদকের আবেদনে বলা হয়, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যান্যদের বিরুদ্ধে নানা ’অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে বলা হয়, এ ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি দেশত্যাগ করলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন বলে আবেদনে তুলে ধরা হয়।

Read Previous

চার মহাদেশে সম্প্রচার হবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ

Read Next

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ৬ জুন পবিত্র ঈদুল আজহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular