
সুন্দরবনে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল শীতকাল। বিশেষত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই সময়টিতে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। কারণ মৃদু শীতল আবহাওয়া এবং প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ভ্রমণের অভিজ্ঞতাকে আরও চমৎকার করে তোলে।
সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং জলা অঞ্চলগুলো এই সময়ে আরও সুন্দর এবং উপভোগ্য হয়ে ওঠে। এছাড়া, এই সময়ে বিভিন্ন ধরনের পক্ষী ও প্রাণীর বিচরণও বেড়ে যায়। যা ভ্রমনকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
সুন্দরবনে ইকো ট্যুরিজমের সম্ভাবনা-
সুন্দরবন ভ্রমণের মাধ্যমে একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়, অন্যদিকে এখানকার পরিবেশ রক্ষার জন্য পর্যটকরা সচেতনভাবে ভূমিকা রাখতে পারেন। সুন্দরবনের ভেতরে থাকা বিভিন্ন ট্রেইল, জলপথ, পাখির অভয়ারণ্য, বাঘ দেখতে পাওয়া এবং ম্যানগ্রোভ বনাঞ্চল ভ্রমণ পর্যটকদের কাছে আকর্ষণীয়। এসব স্থানে গিয়ে পর্যটকরা শুধু সৌন্দর্যই উপভোগ করেন না, বরং পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন হন।
ইকো ট্যুরিজমের জনপ্রিয়তা-
সুন্দরবন কেন্দ্রিক ইকো ট্যুরিজম এক নতুন মাত্রায় পৌঁছেছে। পরিবেশবান্ধব এই ট্যুরিজমের মাধ্যমে পর্যটকরা বনের প্রকৃতির সঙ্গে একাত্ব হতে পারেন, যাতে তারা অল্প সময়েই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত হতে পারেন। সুন্দরবনের ইকো রিসোর্টগুলো সাধারণত পরিবেশের ওপর কম প্রভাব ফেলে। কারণ এসব রিসোর্টের নকশা এমনভাবে করা হয় যাতে প্রকৃতির সঙ্গতি বজায় থাকে।
দুর দূরান্তের ভ্রমণপিয়াশুরা এখন সুন্দরবনে ছুটে আসছেন। বিশেষ করে বিদেশী পর্যটকরাও এখানে আসছেন, কারণ ইকো ট্যুরিজম এখন আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়। এর মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থা উন্নত হচ্ছে। পাশাপাশি সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা হচ্ছে।
ইকো ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন এমন একটি ভ্রমণ প্রক্রিয়া যেখানে প্রকৃতি এবং জীববৈচিত্র্যের সঙ্গে সমন্বয় করে ভ্রমণ করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে পরিবেশের ক্ষতি না করে পর্যটন বিকাশ করা। এখানে ভ্রমণকারীরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। তবে তারা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কাজের মাধ্যমে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে না।
এমনকি ইকো ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার উন্নয়নও সাধিত হচ্ছে। তারা তাদের প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত রেখে পর্যটনের সুবিধা ভোগ করতে পারেন। এর মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা সম্ভব।
রিসোর্ট এবং বিশেষ আকর্ষণ
এই সময়ে সুন্দরবনে বেশ কিছু এক্সক্লুসিভ রিসোর্ট রয়েছে। যেখানে প্রকৃতির সান্নিধ্যে থেকে ভ্রমণ করা যায়।



