২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের করমজলে পর্যটকবাহী জাহাজ দুর্ঘটনা, কোস্ট গার্ডের দ্রুত উদ্ধার অভিযান

বাংলাদেশ কোস্ট গার্ড

ছবি : সংগৃহীত

র্যটন সংবাদ ডেস্ক : সুন্দরবনের করমজল এলাকায় একটি পর্যটকবাহী জাহাজ দুর্ঘটনার শিকার হলে দ্রুত অভিযান চালিয়ে পর্যটকদের নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার খুলনা থেকে ৪৪ জন পর্যটক নিয়ে একটি জাহাজ সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে করমজল এলাকার একটি নৌপথে চলাচলের সময় জাহাজটি একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে পড়ে। সংঘর্ষের ফলে জাহাজের তলায় ছিদ্র সৃষ্টি হয় এবং অল্প সময়ের মধ্যেই ভেতরে পানি ঢুকতে শুরু করে।

পরিস্থিতি দ্রুত খারাপের দিকে গেলে জাহাজে থাকা এক পর্যটক মোবাইল ফোনে কোস্ট গার্ডকে বিষয়টি জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া থেকে দুটি পৃথক উদ্ধারকারী দল স্পিড বোটে করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ড সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে দুইজন চীনা নাগরিকও ছিলেন। তাদের সবাইকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। একই সময়ে নৌ-পুলিশ পৃথক অভিযানে বাকি ২০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, নৌপথে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে সুন্দরবনের মতো সংবেদনশীল ও দুর্গম এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা কোস্ট গার্ডের রয়েছে। ভবিষ্যতেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Read Previous

লাভজনক হয়েও বন্ধ হচ্ছে সিলেট–ম্যানচেস্টার রুট: বিমানের সিদ্ধান্তে প্রশ্ন ও ভোগান্তি

Read Next

সমুদ্র থেকে ঐতিহ্য পর্যন্ত: বছরজুড়ে পর্যটনের নতুন মানচিত্র গড়ে তুলছে হাই ফং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular