সাপ্তাহিক ছুটির সাথে অতিরিক্ত ১দিন ছুটি, ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত পাওনা

একেতো নাচুনি বুড়ি তার উপর ঢোলের বাড়ি এ যেনো এমনি ঘটা ঘটে গেলো।
শুক্রবার-শনিবার সপ্তাহিক ছুটির সাথে রোববারের বৌদ্ধ পূর্নিমার ছুটি মিলে তিনদিনের ছুটি আর এই ছুটিতে কক্সবাজারে আসছেন ব্যাপক পর্যটক। এ যেন কক্সবাজার ভ্রমণকারীদের জন্য ঢোলের বাড়ির সমতুল্য।

এনিয়ে হোটেল মোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীদের মাঝে রয়েছে বেশ উৎসাহ উদ্দিপনা। খবর নিয়ে জানা গেছে, তিনদিনের এই ছুটিতে হোটেল মোটেলে ভালো বুকিং হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় অফসিজনেও যে পরিমান পর্যটক আসছেন তাতে পর্যটন সংশ্লিষ্টরা বেজায় খুশি।

এ প্রসঙ্গে পর্যটন ব্যবসায়ী আনোয়ার বাহার বলেন, গত বন্ধে বুকিং বেশি হলেও পরীক্ষা এবং গরমের কারণে এবারে বুকিং তুলনমুলক কিছুটা কম। তবে এই সময়ে এটাই অনেক।হোটেল ব্যবসায়ী আনোয়ারুল আলম জানান, এসময়ে যে পরিমান পর্য়টক আসছেন তা অনেক বেশি বলা যায়। অতীতে এসময়ে এরকম ঘটেনি।

হোটেল ব্যবসায়ী ভ্রেবাতুষবড়ুয়া জানান, সাপ্তাহিক দুইদিনের ছুটির সাথে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় এবারে কিছু পর্যটক বেড়েছে।

জেলা পুলিশের এডিশনাল এসপি বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি বরাবরই ভালো। শহরের ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণে। তাই পর্যটকরা স্বাচ্ছন্দ্যে কক্সবাজার ঘুরতে পারেন।

Read Previous

এবার ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

Read Next

সাময়িকভাবে নিষিদ্ধ হলো আওয়ামীলীগের রাজনীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular