সাতরাস্তা অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন মোড়ে

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অবরোধ উঠানো হলেও, শিক্ষার্থীরা মোড়ে অবস্থান অব্যাহত রাখছেন।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।

এক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, আগে এই দাবিগুলো মেনে নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। “সরকারকে এখনই এগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবি মোকাবিলা করতেও আমাদের পদক্ষেপ নিতে হবে,” তিনি বলেন।

উল্লেখ্য, মঙ্গলবারও একই এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রায় আধঘণ্টা অবস্থানের পর ক্যাম্পাসে ফিরে যান।

Read Previous

জুলাই সনদ: বিশেষজ্ঞরা সুপারিশ করলেন সাংবিধানিক আদেশে বাস্তবায়ন ও গণভোট

Read Next

সাবেক এমপি সায়েদুল হক সুমন: “ভালো থাকুক বাংলাদেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular