সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত ছোট উড়োজাহাজ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানবন্দর

পর্যটন সংবাদ ডেস্ক: ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি-২০০ মডেলের ছোট আকারের উড়োজাহাজ। স্থানীয় সময় রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির বরাতে জানা গেছে, এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১২ মিটার দীর্ঘ উড়োজাহাজটি বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পরপরই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ছুটে যায় পুলিশ ও অন্যান্য জরুরি সেবাকর্মীরা।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে বিমানের ধ্বংসাবশেষ। আগুন নিয়ন্ত্রণে আনতে এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে তাদের দমকল কর্মী পাঠায়।

এসেক্সভিত্তিক অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা দ্য ইস্ট অব ইংল্যান্ড জানিয়েছে, জরুরি সেবার অংশ হিসেবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে চারটি অ্যাম্বুলেন্স এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স। এখনো হতাহতের সংখ্যা কিংবা বিমানে কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করেনি পুলিশ।

জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ডাচ ভিত্তিক বিমানসেবা প্রতিষ্ঠান জিউশ এভিয়েশন পরিচালনা করছিল। এটি মূলত মেডিকেল পরিবহন কাজে ব্যবহৃত হতো এবং বিমানের ভেতরে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও ছিল।

ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে সাউথএন্ড বিমানবন্দর পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

Read Previous

সাবেক এমপি নিজাম হাজারীসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

Read Next

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কে বিপদে রপ্তানি খাত, পর্যটন শিল্পেও পড়তে পারে ছায়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular