সল্প ব্যয় এবং সহজ ভিসা প্রাপ্তির কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন যেই ৫ দেশ

দেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে শিক্ষার্থীদের মাঝে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে ভিসা পেতে বিলম্ব এবং পড়াশোনার খরচ বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী বিকল্প দেশ খোঁজ করছেন। বিকল্প দেশের প্রতি ঝোঁকার অন্যতম কারণ সাশ্রয়ী মূল্যের শিক্ষার সঙ্গে দ্রুত এবং আরও সহজলভ্য শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) প্রক্রিয়া। এমন পাঁচটি দেশ আছে, যেখানে স্টুডেন্ট ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত এবং শিক্ষা ব্যয় কম।

দেখুন তালিকা—

পোল্যান্ড

সাশ্রয়ী মূল্যে শিক্ষা, নিরাপদ পরিবেশ ও বিশ্বব্যাপী স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর কারণে জনপ্রিয়তা অর্জন করছে পোল্যান্ড। ভিসা প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটির প্রতি আকর্ষণ রয়েছে। আবেদনকারীদের মধ্যে প্রায় ৯৫ শতাংশই ভিসা পেয়ে যান। তাই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সহজলভ্য অধ্যয়নের গন্তব্যগুলোর মধ্যে এটি একটি হতে পারে।

জার্মানি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চমানের শিক্ষাব্যবস্থা এবং টিউশন মুক্ত নীতির কারণে জার্মানি অনেকটাই এগিয়ে অন্য অনেক দেশের চেয়ে। দেশটিতে স্টুডেন্ট ভিসা গ্রহণের হার ৯০ শতাংশের বেশি। স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত) প্রোগ্রামের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা প্রায়ই সহজেই ভিসা পেয়ে যান। এ ছাড়া জার্মানি ১৮ মাসের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা প্রদান করে, যা স্নাতকদের তাঁদের পড়াশোনা শেষ করার পর চাকরি খুঁজতে সাহায্য করে।

ফ্রান্স

ফ্রান্সও সহজলভ্য ভিসা প্রক্রিয়ার কারণে অনেক জনপ্রিয় হয়ে উঠছে শিক্ষার্থীদের কাছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী ভিসা পেয়ে থাকেন। ন্যূনতম ডকুমেন্টেশন ও ভিসা প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে দ্রুত হয়ে থাকে। ফ্রান্স জনপ্রিয় অধ্যয়নের গন্তব্য হওয়ার পেছনে ব্যবসা, আতিথেয়তা এবং ফ্যাশনও একটি কারণ মনে করা হয়।

সংযুক্ত আরব আমিরাত

ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঙযুক্ত আরব আমিরাত পছন্দের একটি গন্তব্য হয়েছে উঠেছে। দেশটি সাধারণত ৩০ দিনেরও কম সময়ে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া করে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর পর্যন্ত দীর্ঘমেয়াদি ভিসা প্রদান করে। ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ ভিসা গ্রহণের হার এবং সামগ্রিক শিক্ষার খরচ কম থাকায় মধ্যপ্রাচ্যর দেশটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

ফিলিপাইন

ফিলিপাইন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা-সম্পর্কিত শিক্ষা প্রোগ্রামের জন্য বেশ পরিচিত। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং টিউশন ফি পশ্চিমা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ভিসা গ্রহণের হার ৭৫ থেকে ৮০ শতাংশের মধ্যে।

তথ্যসূত্র: এনডিটিভি

Read Previous

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে হেপাটাইটিস বি টিকাদান ক্যাম্পেইন শুরু

Read Next

আবদুল হামিদের দেশত্যাগে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং বরখাস্ত আরও ২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular