সবজি-মুরগির বাজার চড়া, ইলিশের দামে স্বস্তি

পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে শাক-সবজি ও মুরগির দাম বেড়েছে। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় গ্রীষ্মকালীন সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে, সরবরাহ বাড়ায় ইলিশের দামে মিলেছে স্বস্তি।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা যায়—বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৬০-৭০ টাকা, করলা ১০০-১২০ টাকা, টমেটো ১৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং হাইব্রিড শসা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক আঁটিতে ২৫ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা এবং কলমি শাক দুই আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দামও বেড়ে দাঁড়িয়েছে কেজিতে ৮০ টাকা।

মুরগির বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। সোনালি কক মুরগি ৩৭০ টাকা, সোনালি হাইব্রিড ৩২০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সরবরাহ বাড়ায় ইলিশের দাম কমেছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। বাজারে এক কেজি ওজনের ইলিশ ২১০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ১৬০০ টাকা, আর ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া রুই ৩৫০-৫০০ টাকা, দেশি মাগুর ৮০০-১০০০ টাকা, চিংড়ি ৮০০-১২০০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি প্রতি ৭৮০-৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

বাজারে মশলার মধ্যে দেশি আদা ২২০-২৪০ টাকা, চায়না আদা ২৬০ টাকা, দেশি রসুন ১০০ টাকা এবং ইন্ডিয়ান রসুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের মধ্যে মিনিকেট ৮৫-৯২ টাকা, নাজিরশাইল ৮৪-৯০ টাকা এবং স্বর্ণা ৫৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

সবজি ও মুরগির দাম বেড়ে গেলেও ইলিশের বাজারে স্বস্তি ফিরে আসায় ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন।

Read Previous

জিপিওর সফটওয়্যার ত্রুটিতে আমানতকারীদের ভোগান্তি, ৫ মাস ধরে বন্ধ অর্থ উত্তোলন

Read Next

চীনের রোবোটিক হাত-পা পেলেন জুলাই বিপ্লবের আহতরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular