সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। সবার শেষে আফগানিস্তান।

গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর অর্থাৎ, ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

সূচকে প্রকাশ করা তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকেও আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৪০।

Read Previous

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

Read Next

আইসিএমএবি’র নৌ-ভ্রমণ অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular