
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ১৭ব্যাচের উদ্যোগে নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনভর এই নৌ-ভ্রমণের আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় পুরান ঢাকার ওয়াইজঘাট থেকে এ নৌ-ভ্রমণ শুরু হয়। ঘাট থেকে নৌ ভ্রমণে অংশগ্রহণ করতে আইসিএমএবি’র সকল সদস্য, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেছিলেন।
এরপর দুপুরের পরে চাঁদপুর মোহনায় কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। অনুষ্ঠানজুড়ে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও ছিলো আরো নানা আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান এফসিএমএ, মুহাম্মদ সেলিম এফসিএমএ, রিয়াজুল হক আজিম এসিএমএ, নৌ-ভ্রমণ ২০২৫ এর আহ্বায়ক নাজমুল ইসলাম এবং আবু বকর সিদ্দিক এসিএমএ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্ববর্তী নৌ-ভ্রমণ অনুষ্ঠানের সকল আহ্বায়ক।

অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পি মিলাসহ বেশ কয়েকজন শিল্পি।
এছাড়া ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের (ডিবিসি) মেম্বাররাও আইসিএমএবির এ নৌ ভ্রমণে উপস্থিত ছিলেন।
আর এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো ভ্রমণ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পর্যটন সংবাদ’।



