শেনজেনভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানের প্রথম দিকে বাংলাদেশ

শেনজেন ভুক্ত দেশে ভিসা প্রত্যাখ্যানের দিক থেকে অনেক এগিয়ে বাংলাদেশ।গত বছর বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল ৩৯ হাজার ৩৪৫টি। যার মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ।

অপরদিকে পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২টি আবেদনের মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান করা হয়েছিল। যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ।

সংস্থাটি জানিয়েছে, এর আগের বছর, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন। যারমধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় ইতিবাচক না হয়ে গত বছর আরও নেতিবাচক হয়েছে। যদিও ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে আবেদনকারীর সংখ্যা বেশি ছিল।

গত বছর সুইডেন বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংস্থাটি। অপরদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।

ইউরোপের ২৯টি দেশের জোট হলো শেনজেন। এসব দেশের মানুষ ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারেন।

Read Previous

১৯৯ যাত্রী নিয়ে ১০ মিনিট নিয়ন্ত্রণহীন উড়লো প্লেন এদিকে পাইলট অজ্ঞান

Read Next

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার কোটি টাকা অনিয়মের তদন্তে দুদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular