১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্ক কমালো যুক্তরাষ্ট্র, বাংলাদেশ পেল কূটনৈতিক বিজয়

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে। দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে ওয়াশিংটন। বাংলাদেশ সময় শুক্রবার (১ আগস্ট) হোয়াইট হাউস এ ঘোষণা দেয়।

এ সিদ্ধান্তকে “গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশের শুল্ক আলোচনা দলকে অভিনন্দন জানাই। এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।”

তিনি আরও বলেন, “শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনায় আলোচকেরা ব্যতিক্রমী কৌশলগত দক্ষতা দেখিয়েছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় যে অটল প্রতিশ্রুতি রয়েছে, তার প্রমাণ দিয়েছেন।”

প্রধান উপদেষ্টা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আলোচনা ছিল অত্যন্ত জটিল ও কূটনৈতিকভাবে সংবেদনশীল। তবুও আলোচনা দল নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে সফল চুক্তি অর্জন করেছে।

তিনি বলেন, “এই চুক্তির মাধ্যমে আমাদের তুলনামূলক সুবিধা বজায় রয়েছে, আমরা বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারে অগ্রগতি অর্জন করেছি এবং জাতীয় স্বার্থকে সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আজকের এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমবর্ধমান অবস্থানকে আরও দৃঢ় করেছে। এই সাফল্য দেশের অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী কল্পনার বাস্তব প্রতিফলন এবং টেকসই প্রবৃদ্ধির একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

এই সাফল্য কেন গুরুত্বপূর্ণ?

  • শুল্ক ৩৭% থেকে কমে ২০%
  • বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা ক্ষমতা বৃদ্ধি পাবে
  • তৈরি পোশাক ও অন্যান্য শিল্প খাতে রপ্তানি বাড়বে
  • যুক্তরাষ্ট্রে বাজারে প্রবেশ সহজ হবে
  • কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন মাইলফলক

Read Previous

বাংলাদেশের আকাশে নতুন উড়ান, কিন্তু কতটা ভার বইতে পারবে বিমান?

Read Next

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে উত্তেজনা, কানাডার ওপর ৩৫% শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular