লোকসানি ব্যাংকে বোনাস বন্ধের নির্দেশ: বাংলাদেশ ব্যাংক গভর্নর

খেলাপি ঋণে ডুবছে ব্যাংকিং খাত: পাঁচ ইসলামিক ব্যাংকের একীভূতকরণে রবিবার চূড়ান্ত সবুজ সংকেত

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক: লোকসানে থাকা কোনো ব্যাংকের কর্মকর্তারা আর বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যদি কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন ঘাটতি থাকে, তবে তারা ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না। পাশাপাশি তিন মাসের ঋণ অনাদায়ী হলে সেটিকে নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবে গণ্য করা হবে।

অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে অস্থিরতা তৈরি হলেও এখন তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। প্রবাসী আয়ের হুন্ডি লিকেজ উল্লেখযোগ্যভাবে কমেছে, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। আমদানি খরচও আগের মতো অস্বাভাবিকভাবে বাড়ছে না।

ডলার বাজার প্রসঙ্গে গভর্নর জানান, গত এক মাসে বাজার থেকে এক বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কেনা হলেও ডলারের দামে কোনো প্রভাব পড়েনি। তবে তিনি স্বীকার করেন, বর্তমানে ডলার সংকট নেই, কিন্তু টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং লক্ষ্য হলো তা ৫ শতাংশের নিচে নামানো।

খেলাপি ঋণ বিষয়ে তিনি বলেন, জুন মাসের রিপোর্টে খেলাপি ঋণের হার ৩০ শতাংশ পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার রোববার থেকে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু করবে। এক-দুই বছরের মধ্যে এসব ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Read Previous

নীল সমুদ্রের কোল ঘেঁষে স্বর্গ: বারোস আইল্যান্ডে বিলাসিতা ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন

Read Next

মতিউর রহমানকে সুবিধা দেওয়ার অভিযোগে এসআইসহ ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular