১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদাখের গলওয়ান ও সিয়াচেন পর্যটনের জন্য খুলল ভারত

পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের লাদাখে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। দীর্ঘদিন পর এবার গলওয়ান উপত্যকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘটিত সংঘর্ষের পর এই অঞ্চলে সাধারণ পর্যটন নিষিদ্ধ ছিল।

লাদাখের উপরাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত জানিয়েছেন, পর্যটনের বিকাশে গলওয়ান ও সিয়াচেন উভয়কেই সাজিয়ে তোলা হচ্ছে। এর ফলে দেশ-বিদেশের পর্যটকরা লাদাখের সীমান্তবর্তী অঞ্চলের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন।

সিয়াচেনকে বলা হয় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। পর্যটন কেন্দ্র হিসেবে এটি তৈরি হলে দর্শনার্থীরা এখানে বিশাল বরফের চূড়া ও যুদ্ধসংক্রান্ত ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পারবেন।

এছাড়া ভারতের সিকিমে অবস্থিত ডোকলাম মালভূমির ভারতীয় অংশও সম্প্রতি পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালের সীমান্ত উত্তেজনার পর আট বছর পর এই অঞ্চলে পর্যটন খোলা হলো।

এভাবে ভারত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে পর্যটনের জন্য নতুনভাবে গড়ে তুলছে, যা দেশের ভ্রমণপ্রেমীদের জন্য নতুন গন্তব্য হয়ে উঠতে পারে।

Read Previous

বিমানের প্রযুক্তিগত ত্রুটি মোকাবেলায় নতুন উদ্যোগ, নিরাপত্তা ও যাত্রী বিশ্বাস ফিরানোর চেষ্টা

Read Next

বাংলাদেশ বিমানের কারিগরি ত্রুটি প্রতিরোধে রক্ষণাবেক্ষণ জোরদার ও পদক্ষেপ ত্বরান্বিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular