রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র

টানা তিম মাস ধরে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গত বছরের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স আসা উল্লেখজনক পরিমাণে বেড়েছে। ফলে দীর্ঘদিন ধরে রেমিট্যান্স পাঠানোর তালিকায় শীর্ষে থাকা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলেছে দেশটি।

২০২৪-২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, এ তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে এসেছে ৯৯০ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা প্রথম ১০টি দেশের মধ্যে আরও রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ২৯৩.৪ মিলিয়ন ডলার। পরের মাসে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে দেশটি থেকে রেমিট্যান্স বেড়েছে ৩৪ শতাংশেরও বেশি।

এরপর অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ৫০০ মিলিয়ন ডলার। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২৮ শতাংশেরও বেশি। আর নভেম্বরে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ৫১১.৯ মিলিয়ন ডলার।

Read Previous

আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র

Read Next

ভারতীয় পর্যটন শিল্পের খারাপ অবস্থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular