আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র

সফটওয়্যার আপগ্রেডেশনের জন‌্য গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে ক‌রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। আরও এক দুইদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রিসহ সব ধরনের কার্যক্রম শুরু হবে বলে জানান।

এর আগে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার পর সেবা চালু হওয়ার কথা বললেও আপগ্রেডেশনের কাজ সম্পূর্ণ হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পরিচালক রোকনুজ্জামান জানান, বিষয়টি সঞ্চয়পত্র অধিদপ্তর দেখে। তারা বলেছিল সোমবার দুপুর ১২টা নাগাদ চালু হবে কিন্তু এখন পর্যন্ত সার্ভার সচল হয়নি।আ

জ‌কেও অনেক গ্রাহক বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সঞ্চয়পত্র কিনতে এসে ফি‌রে গেছে।

গ্রাহক জা‌কির হো‌সেন জানান, সঞ্চয়পত্র কিনব গত কয়েকদিন ধ‌রেই শুনছি সফটওয়্যারের সমস্যা। আজ খোঁজ নি‌তে আসলাম এখনও বি‌ক্রি বন্ধ আছে। কবে নাগাদ চালু হবে তাও বল‌তে পারছে না।

Read Previous

সুন্দরবন ভ্রমণে নতুন প্যাকেজ

Read Next

রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular