রেকর্ড ভাঙলো জাপান: ছয় মাসে ২ কোটির বেশি পর্যটক ভ্রমণ করেছেন দেশটি

পর্যটন সংবাদ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে নতুন ইতিহাস গড়েছে জাপান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ২ কোটি ১৫ লাখ পর্যটক জাপান ভ্রমণ করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।

জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন (জেএনটিও) গত বুধবার এক বিবৃতিতে জানায়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত অল্প সময়ে দুই কোটির বেশি পর্যটক আগমন ঘটেছে। শুধু জুন মাসেই ৩৪ লাখ মানুষ জাপানে ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি।

জেএনটিও’র ভাষ্যমতে, এই সময়ে জাপানে স্কুলগুলোতে সরকারি ছুটি চলছিল, ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটক সংখ্যায় বড় ধরনের উল্লম্ফন ঘটে। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্র ও জার্মানির পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিশ্লেষকরা মনে করছেন, কোভিড পরবর্তী বিশ্বে ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি, জাপানের আধুনিক ও ঐতিহ্যবাহী সংস্কৃতির অনন্য মিশ্রণ এবং ভিসা প্রক্রিয়ার সহজীকরণ—এই সমস্ত বিষয় জাপানকে এখন অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে।

জাপান সরকারের লক্ষ্য, বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আরও বাড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করা।

Read Previous

স্পেসএক্সের স্টারলিংক প্রতিনিধিদল ঢাকায়, প্রযুক্তি বিনিয়োগ ও অংশীদারত্ব নিয়ে বৈঠক শুক্রবার

Read Next

জীবাণুতে ঠাসা ‘গাম ওয়াল’: সিয়াটলের অদ্ভুত পর্যটন আকর্ষণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular