১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপালী ব্যাংকের আয়োজনে রাজধানীতে তারুণ্যের র‍্যালি

পর্যটন সংবাদ ডেস্ক: ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি। তরুণ প্রজন্মের উদ্যম, উদ্ভাবনী শক্তি ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ র‍্যালিতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা নভোথিয়েটারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিজয় স্মরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম র‍্যালিতে নেতৃত্ব দেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং মো. হারুনুর রশিদ

র‍্যালিতে রূপালী ব্যাংকের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও উৎসবমুখর সাজে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা তারুণ্যের শক্তি ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকারের কথা তুলে ধরে নানা স্লোগান দেন।

ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন,

“তারুণ্যই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান চালিকাশক্তি। রূপালী ব্যাংক সবসময় তরুণদের পাশে রয়েছে—তাদের দক্ষতা, উদ্যোক্তা চেতনা ও সামাজিক অংশগ্রহণকে উৎসাহিত করতে আমরা নানা কর্মসূচি গ্রহণ করে থাকি। এই র‍্যালি তারই অংশ।”

উল্লেখ্য, সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্দীপিত করে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে সম্পৃক্ত করা। এই উৎসব উপলক্ষে বিভিন্ন সরকারি ও

Read Previous

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা: ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করলেন ড. ইউনূস

Read Next

দীঘিনালা-সাজেক সড়কে পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ, আটকা ৩০০ পর্যটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular