১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ বিভিন্ন স্থানে এক পশলা বর্ষণ

কয়েকদিনের অস্বস্তিকর দাবদাহের পর প্রকৃতিতে এসেছে কিছুটা স্বস্তি।
আজ (২৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। দুপুর নাগাদ শীতল হয় এক পশলা বর্ষণে রাজধানী ।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃষ্টির ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গরম অনেকটাই কমে আসবে। থেমে থেমে এমন বর্ষণ চলতে পারে আগামী আরও দুএক দিন।

আবহাওয়া অধিদফতর অবশ্য এরইমধ্যে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে। যেখানে প্রায় বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। যেখানে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথাও বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবারের পর ধীরে ধীরে বৃষ্টি কমবে। তবে আগামী শুক্রবার পর্যন্ত দেশের অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে গেলে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৪১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Read Previous

মঙ্গলবার গ্যাস থাকবে না ঢাকার যেসব স্থানে

Read Next

আজ মধ্যরাত থেকে শুরু হজ ফ্লাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular