২১/০৪/২০২৬
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ৩ জায়গায় চার প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর তিন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Read Previous

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ইস্যুতে ভারতের বিবৃতি

Read Next

ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৯৩ মামলা ডিএমপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular