১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ: নতুন সম্ভাবনার দিগন্ত

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের পর্যটন খাতে রাঙামাটি সবসময়ই আলাদা আকর্ষণ নিয়ে দাঁড়িয়ে আছে। পাহাড়, হ্রদ আর বৈচিত্র্যময় সংস্কৃতির এই জেলা প্রতি বছর হাজারো পর্যটককে টানে। তবে দক্ষ ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্টের ঘাটতি অনেক সময় পর্যটকদের অভিজ্ঞতাকে বাধাগ্রস্ত করে। এই ঘাটতি পূরণে রাঙামাটিতে আয়োজন করা হয়েছে “ট্যুর গাইড অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন স্থানীয় তরুণ-তরুণীরা। সকালে সেশন পরিচালনা করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা। তিনি পাহাড়ি অঞ্চলের পর্যটন প্রেক্ষাপট, গাইডদের পেশাগত নৈতিকতা ও নিরাপদ ভ্রমণ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বিকেলে প্রশিক্ষণ নেন একই বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ। তাঁর আলোচনায় উঠে আসে ডিজিটাল ট্যুরিজম, আন্তর্জাতিক মানদণ্ডে সেবা প্রদান, এবং স্থানীয় সম্পদ ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার বাস্তব কৌশল।

দিন শেষে অংশগ্রহণকারীদের হাতে পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেন জেলা পরিষদের সদস্য মোঃ হাবিব আজম ও বাদশা ফয়সাল। আয়োজকদের মতে, এটি শুধুই উপহার নয়, বরং পরিবেশবান্ধব পর্যটনের প্রতীক।

বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ রাঙামাটির পর্যটন শিল্পকে নতুন দিগন্তে নিয়ে যাবে। দক্ষ ট্যুর গাইড ও মানসম্মত সেবা ব্যবস্থাপনা গড়ে উঠলে শুধু স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে না, বরং আন্তর্জাতিক মানের গন্তব্য হিসেবে রাঙামাটির অবস্থানও আরও শক্তিশালী হবে।

পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ সারা দেশে ছড়িয়ে পড়লে বাংলাদেশ দ্রুতই আন্তর্জাতিক মানের পর্যটন ডেস্টিনেশনে পরিণত হবে।

Read Previous

সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য মাদাগাস্কার ভিসা: যা জানা দরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular