১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের পঞ্চম দফা হামলা, ইসরায়েলে আতঙ্কে স্থানীয়রা

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে একটি ভবনে আঘাত হেনেছে

পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পরও থেমে নেই উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ফের বেড়েছে সংঘাতের আশঙ্কা। ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের দিক থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, “ইরানি হুমকি মোকাবিলায় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সতর্কতা সংকেত শোনার পরপরই নাগরিকদের নিকটবর্তী সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।”

ইরানের সর্বশেষ এই আক্রমণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

এই নিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান পঞ্চমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল। ক্রমবর্ধমান এই উত্তেজনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবং দেশটিতে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এমতাবস্থায়, ইসরায়েল সফরে থাকা পর্যটকদের নিজ নিজ দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং সতর্কতা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।

Read Previous

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ভ্রমণ পরিকল্পনায় সতর্কতা প্রয়োজন

Read Next

শ্রীলঙ্কায় পর্যটনে বিপ্লব: ৩ হাজার একর জমি উন্মুক্ত, ‘ল্যান্ড ব্যাংক’ চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular