১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় কঠোর সতর্কবার্তা দিল ঢাকা দূতাবাস

পর্যটন সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, ক্লাসে নিয়মিত অনুপস্থিতি অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স পরিবর্তন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই বার্তায় বলা হয়, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই ভিসার শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে এবং শিক্ষাক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করা বা নিয়ম ভঙ্গ করাকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

দূতাবাস আরও সতর্ক করে দিয়ে জানিয়েছে, এ ধরনের লঙ্ঘনের কারণে বর্তমান ভিসা বাতিলসহ পরবর্তী ভিসা আবেদন প্রত্যাখ্যানের উচ্চ ঝুঁকি তৈরি হবে। জটিলতা এড়াতে সব শিক্ষার্থীকে সবসময় বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার এবং ভিসার নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এই নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন লিটারপ্রতি ১৪০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular