১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতকারীদের আজীবন প্রবেশ নিষিদ্ধ

পর্যটন সংবাদ ডেস্ক: ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (১ সেপ্টেম্বর) এক বার্তায় জানিয়েছে, যারা ভিসা জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নিচ্ছে। একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না বলেও উল্লেখ করা হয়।

এছাড়া, যারা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে, আশ্রয় দেয় বা ভিসা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও দায়ের করা হবে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

যুক্তরাষ্ট্রের কঠোর এ পদক্ষেপ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Read Previous

বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনা ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

Read Next

ইসরায়েলি বিমান হামলায় নিহত আবু উবাইদা, নিশ্চিত নয় হামাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular