যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: অধিকাংশ আবেদনকারীর সাক্ষাৎকার বাধ্যতামূলক

পর্যটন সংবাদ ডেস্ক: আগামী ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্রান্ট ভিসার আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। এবার থেকে অধিকাংশ আবেদনকারীকে সরাসরি দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে কনস্যুলার কর্মকর্তার সামনে সাক্ষাৎকার দিতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আগে যারা ভিসা নবায়ন করতেন, ১৪ বছরের নিচের শিশু বা ৭৯ বছরের বেশি বয়সী আবেদনকারীরা সাক্ষাৎকার ছাড় পেতেন— এবার তারাও এই নিয়মের আওতায় আসবেন। তবে কিছু বিশেষ ক্যাটাগরির ভিসাধারী, যেমন এ-১, এ-২, জি-১ থেকে জি-৪, ন্যাটো-১ থেকে ন্যাটো-৬ এবং টেক্রো ই-১ ভিসা আবেদনকারীরা ছাড় পাবেন।

এছাড়া কূটনৈতিক ও সরকারি ভিসার আবেদনকারী, পূর্ণ মেয়াদের বি-১, বি-২ বা বি১/বি২ ভিসা নবায়নকারীরা এবং মেক্সিকান নাগরিকদের জন্য বর্ডার ক্রসিং কার্ড নবায়নের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ছাড় থাকবে।

নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই নিজের দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করতে হবে, আগে কখনো ভিসা প্রত্যাখ্যাত হওয়া যাবে না এবং কোনো অযোগ্যতা থাকা যাবে না। পাশাপাশি কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজনে যে কোনো আবেদনকারীর সাক্ষাৎকার নিতে পারবেন।

এই পরিবর্তনের ফলে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারির পুরোনো সাক্ষাৎকার ছাড় নীতিমালা বাতিল হবে। আবেদনকারীদের নিয়মিত দূতাবাস ও কনস্যুলেটের ওয়েবসাইট দেখে হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Read Previous

ইউরোপের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, দক্ষিণ এশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক গড়তে তিন দিনের সফর

Read Next

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শতাধিক সম্পত্তি বিক্রির পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular