১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায়, দক্ষিণ এশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক গড়তে তিন দিনের সফর

পর্যটন সংবাদ ডেস্ক: দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে ঢাকায় পৌঁছেছে ইউরোপের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১২ আগস্ট) শুরু হওয়া এই তিন দিনের সফরের আয়োজন করেছে ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়।

দলের নেতৃত্বে রয়েছেন জার্মান পার্লামেন্টের (বুন্দেসতাগ) সদস্য সান্দ্রা ওয়েজার, বুন্দেসতাগ প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান মার্কুস ফাবার এবং লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স। তাদের সঙ্গে আছেন জার্মান ব্যবসায়ী ও নীতি-নির্ধারকরা।

এফএনএফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন বলেন, দ্রুত প্রবৃদ্ধিশীল এই অঞ্চলের সঙ্গে ইউরোপ, বিশেষ করে জার্মানির সংযোগ আরও গভীর করাই এই সফরের লক্ষ্য, যাতে দুই পক্ষ একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পায়।

সফরকালে প্রতিনিধি দল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করবে এবং নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) সঙ্গে আলোচনায় অংশ নেবে।

রাজনীতি ও কূটনীতির পাশাপাশি তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। সেখানে শ্রম অধিকার, শিল্প সরবরাহ শৃঙ্খল ও দক্ষ শ্রমিক অভিবাসনের ভূমিকা সম্পর্কে সরাসরি জানবেন। সফরের শেষ দিনে আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও নীতি সংস্কার নিয়ে অর্থনৈতিক ও গণমাধ্যম বিশেষজ্ঞদের সঙ্গে মুক্ত সংলাপ অনুষ্ঠিত হবে।

Read Previous

ঐতিহ্য ও প্রকৃতির ছোঁয়ায় নতুন ১০০ টাকার নোট বাজারে

Read Next

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: অধিকাংশ আবেদনকারীর সাক্ষাৎকার বাধ্যতামূলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular