যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার স্বীকৃতিতে ক্ষুব্ধ নেতানিয়াহু: ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না’

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। তাদের সঙ্গে পর্তুগালও একই ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২১ সেপ্টেম্বর) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। তার দাবি, ফিলিস্তিন রাষ্ট্র কখনও প্রতিষ্ঠিত হবে না।

নেতানিয়াহু অভিযোগ করেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে ইসরাইলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান আসলে সন্ত্রাসবাদের জন্য পুরস্কার।”

তিনি আরও জানান, জাতিসংঘে আসন্ন ভাষণে ইসরাইলের পক্ষে ‘সত্য’ তুলে ধরবেন। তার ভাষ্য অনুযায়ী, সত্যিকারের শান্তি আসবে কেবল শক্তির মাধ্যমেই।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলেও নিশ্চিত করেছেন।

Read Previous

রহস্যময় সৌন্দর্যের ঠিকানা: বান্দরবানের সাইতার ঝর্ণা

Read Next

রাজধানীতে সকাল থেকে অঝোর বৃষ্টি, রাস্তায় হাঁটুপানি থেকে কোমরসমান জলাবদ্ধতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular