১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী বৃক্ষ মেলায় বোমা বিস্ফোরণ আহত পাঁচ

যাত্রাবাড়ী পার্কে নিরাপদ সড়ক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনাল নার্সারির যৌথ উদ্যোগে বৃক্ষ মেলার আয়োজন করা হয়। হঠাৎ এই মেলার পার্শবর্তী স্থানে আজ রাত আনুমানিক দশটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর থেকে কতিপয় দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। এতে মোট পাঁচজন আহত হয়। একজনের অবস্থা আশংকাজনক এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং বাকি চারজন গুরুতর আহত হওয়া স্বত্তেও কাছাকাছি হাস্পাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আসল কারন উদঘাটন করার চেষ্টা করছে। যাত্রাবাড়ী থানার ওসি পর্যটন সংবাদকে জানায় ‘আহত ৪ জনকে কাছাকাছি হাস্পাতালে নেয়া হয়েছে আর একজন আশংকাজনক তাই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। যে বা যারা এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত তাদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।’

বিস্তারিত আসছে….

Read Previous

ইরাবতী ডলফিন ভেসে এলো ইনানী সৈকতে

Read Next

শনিবার খোলা থাকছে সকল সরকারি অফিস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular