মোনালি ঠাকুর–মাইক রিচটার দাম্পত্যে ভাঙনের সুর

পর্যটন সংবাদ ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুরের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিয়েছে। গায়িকার স্বামী মাইক রিচটার সুইজারল্যান্ডের এক রেস্তোরাঁর মালিক। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের দূরত্ব এবং মানসিক অমিলের কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

করোনা মহামারীর সময়ে মোনালি প্রকাশ করেছিলেন, তিন বছর আগেই তিনি গোপনে বিয়ে সেরে ফেলেছেন। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লং ডিসট্যান্স বিয়ের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তেই থাকে।

সম্প্রতি মোনালি তার স্বামীকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। শুধু তাই নয়, তিনি মাইকের সঙ্গে তোলা ছবিগুলোও মুছে ফেলেছেন। ঘনিষ্ঠ সূত্র বলছে, দুজনের সম্পর্ক প্রায় শেষের দিকে এবং বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই আসতে পারে।

এর আগে মোনালির মায়ের মৃত্যুর সময়ও বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। তখনই তিনি মাইকের সব ছবি সরিয়ে দেন। সূত্রগুলো মনে করছে, কয়েক বছরে তাদের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন এসেছে, এবং একসঙ্গে ফেরার আর কোনো সম্ভাবনা নেই।

২০১৭ সালের এক ভ্রমণেই মোনালি আর মাইকের পরিচয়। সেখান থেকেই শুরু হয় প্রেম, এরপর বিয়ে। কিন্তু সুখের সংসার টিকল না বেশিদিন। এখন অপেক্ষা শুধু বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার।

Read Previous

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাস বহাল রাখল আপিল বিভাগ

Read Next

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular