মোদির চীন সফর: সীমান্ত উত্তেজনা পেরিয়ে নতুন আলোচনার পথে

পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে শনিবার (৩০ আগস্ট) তিনি চীনে পৌঁছান। বিমানবন্দরে মোদিকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

এ সফরে তিনি অংশ নেবেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে, যা অনুষ্ঠিত হচ্ছে চীনের তিয়ানজিন শহরে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

মোদি বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। দুই দেশের মধ্যে সীমান্ত সংকট এখনো উত্তেজনাপূর্ণ থাকলেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ দেখা যাচ্ছে। গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গিয়ে সীমান্ত সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করার বিষয়ে সম্মত হন দুই পক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবারের আলোচনায় সীমান্ত ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে মতবিনিময় হবে।

জাপান সফরে মোদি বলেন, ভারত-চীন সম্পর্ক এশিয়ার শান্তি ও উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর রাশিয়ার কাজানে শি জিনপিংয়ের সঙ্গে তার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

বিশ্লেষকরা মনে করছেন, এবারের তিয়ানজিন সম্মেলন ও মোদি-শি বৈঠক দুই দেশের সম্পর্ক নতুন দিক উন্মোচন করতে পারে।

Read Previous

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের

Read Next

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সংঘর্ষ চলছেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular