১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত: পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস

পর্যটন সংবাদ ডেস্ক : রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। পাশাপাশি নিহতের পরিবারে কর্মক্ষম কোনো সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, “নিহতের পরিবারের সব দায়দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ নেবে। আহতদের চিকিৎসার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে এ দুর্ঘটনা ঘটে। এতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের আবুল কালাম (৩৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম হয় এবং কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে বলে জানানো হয়েছে।

Read Previous

পিআইএ আবার সরাসরি ফ্লাইট চালু করল যুক্তরাজ্যে

Read Next

ঢাকা-করাচি আকাশপথ চালু হতে যাচ্ছে, সম্পর্ক জোরদারে বাংলাদেশ-পাকিস্তান আলোচনায় প্রধান উপদেষ্টা ও জেনারেল মির্জা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular