মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতলেন তানজিয়া জামান মিথিলা

পর্যটন সংবাদ ডেস্ক: মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা জিতে নিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ এর শিরোপা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

এর আগে ২০২০ সালেও একই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিথিলা। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক আসরে অংশ নিতে পারেননি তিনি। এবার সেই আক্ষেপ ঘোচাতে নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনি।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে মিথিলা বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।”

আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, গর্বের সঙ্গে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই তার লক্ষ্য। “মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।

Read Previous

আন্তর্জাতিক মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

Read Next

লাংকাওয়ির তেলাগা তুজুহ জলপ্রপাত: প্রকৃতি, ইতিহাস ও ভ্রমণ গাইড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular