
পর্যটন সংবাদ ডেস্ক :বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা ফিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ঢাকাস্থ মিসর দূতাবাস। রোববার এক সরকারি বার্তায় দূতাবাস জানিয়েছে, এখন থেকে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি বৃদ্ধি করা হয়েছে।
নতুন নিয়ম অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য গুনতে হবে ৯ হাজার ২০০ টাকা। মাল্টিপল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৫০ টাকা। আর দীর্ঘমেয়াদি পাঁচ বছরের ভিসা নিতে বাংলাদেশিদের পরিশোধ করতে হবে ৯৫ হাজার ২০০ টাকা।

দূতাবাসের এই সিদ্ধান্তের ফলে মিসর ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের খরচ কিছুটা বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মসংস্থান, ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে মিসরে যাওয়া ব্যক্তিরা নতুন ফি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
এই নতুন ফি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


