১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় মিথ্যা ডাকাতির অভিযোগ দায়ের করায় প্রবাসী বাংলাদেশির জরিমানা

নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করায় ডাকাতির মিথ্যা অভিযোগ, আর সেই অভিযোগে মোহাম্মদ জিহাদ হোসেন খান (২৭) নামে এক বাংলাদেশি শ্রমিককে ৮০০ রিঙ্গিত জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি ম্যাজিস্ট্রেট আদালত।

জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আদালত তাকে ১৫ দিনের জেল খাটার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জিহাদ হোসেন খান ম্যাজিস্ট্রেট ফারাহ নাবিহা মুহাম্মদ দান-এর সামনে অভিযোগটি পড়ে শোনানোর পর তার দোষ স্বীকার করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুরের ডাং ওয়াঙ্গি থানায় জিহাদ একটি প্রতিবেদন দাখিল করে অভিযোগ করেছেন যে, তাকে মারধর করে তার কাছ থেকে ১ হাজার ৫০০ রিঙ্গিত ছিনিয়ে নেয় একটি সংগবদ্ধ ডাকাত দল।

তবে পুলিশের তদন্তে জানা যায়, প্রতিবেদনটি মিথ্যা ছিল, কারণ তিনি তার নিয়োগকর্তার কাছ থেকে টাকা ধার করার জন্য এই দাবি করেছিলেন।

মালয়েশিয়ায় দণ্ডবিধির ১৮২ ধারায় দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Read Previous

সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Read Next

কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিকের দেড় বছরের কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular