২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিকের দেড় বছরের কারাদণ্ড

ভোজন প্রেমিদের কাছে কড়াই গোস্ত একটি পরিচিত নাম।
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কড়াই গোস্ত রেস্টুরেন্টের মালিক মো. আলী রিপনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নিরাপদ খাদ্য আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মো. কুদরাত-ই-খোদা এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, কড়াই গোস্ত রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং রেফ্রিজারেটরের ভেতর তেলাপোকা পাওয়া গেছে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, পরিবেশন ও বিক্রয় করে জনস্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে মামলাটি করা হয়।

২০১৯ সালের ১৭ অক্টোবর নিরাপদ খাদ্য আইনে এই মামলাটি দায়ের করা হয়।

Read Previous

মালয়েশিয়ায় মিথ্যা ডাকাতির অভিযোগ দায়ের করায় প্রবাসী বাংলাদেশির জরিমানা

Read Next

দ্রুতই চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular